বিশ্ব

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

  • 1:32 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রচার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ।

সংগঠনটির দাবি, প্যালেস্টাইন অ্যাকশন–সম্পর্কিত বন্দিদের প্রতি সংহতি জানিয়ে লেখা একটি প্ল্যাকার্ড বহনের অভিযোগে থুনবার্গকে সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে কোনো বস্তু প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী আটক করা হয়। পুলিশ যদিও তাঁর নাম প্রকাশ করেনি, তবে সংগঠনটি নিশ্চিত করেছে ওই নারী গ্রেটা থুনবার্গ।

ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়, সেটি এমন একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত, যারা তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দিয়ে থাকে।

গ্রেটা থুনবার্গ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বিক্ষোভে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তাঁর গ্রেপ্তার যুক্তরাজ্যে ফিলিস্তিন ইস্যু ঘিরে চলমান প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au