বিশ্ব

দীপু দাসের পরিবারের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন শুভেন্দু অধিকারী

  • 5:07 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
দীপু দাসের পরিবারের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ময়মনসিংহের ভালুকায় নৃশংস হত্যার শিকার দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সে কথা বলবেন।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বুধবার ২৪ ডিসেম্বর তিনি ময়মনসিংহের ভালুকায় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, দীপু দাসের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। আগামীকাল ভিডিও কনফারেন্সে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিস্থিতি সরাসরি জানবেন। তিনি জানান, রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রতি মাসে দীপু দাসের পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের নাম ব্যবহার করে অনেক ভুয়া পেটিএম নম্বর ছড়ানো হচ্ছে। যারা সাহায্য করতে চান, তারা যেন পরিবারের কাছ থেকে নিশ্চিত হওয়া আসল পেটিএম নম্বর ব্যবহার করেন। দীপু দাসের স্ত্রী ও বাবা-মাকে মাসিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়মিতভাবে তদারকি করা হবে বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারী জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পেটিএমের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা দেওয়া যাবে, যাতে প্রতারণা বা ফরেন কারেন্সি আইনের জটিলতা এড়ানো যায়। তিনি বিশ্বজুড়ে হিন্দু সমাজের প্রতি দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।

এই হত্যাকাণ্ডকে তিনি নৃশংস ও পৈশাচিক আখ্যা দিয়ে বলেন, এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। শুভেন্দু অধিকারীর ভাষায়, তিনি সব সময় দুঃসময়ে পশ্চিমবঙ্গসহ সর্বত্র হিন্দু সমাজের পাশে থাকার চেষ্টা করেন। ভৌগোলিকভাবে দীপু দাস ভিন্ন দেশের নাগরিক হলেও তিনি তার স্বজাতি হিন্দু, তাই তার পরিবারের পাশে দাঁড়ানোকে নিজের নৈতিক কর্তব্য বলে মনে করেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au