বিশ্ব

ভেনেজুয়েলায় নতুন আইনে মার্কিন অবরোধ সমর্থন করলে কঠোর শাস্তি

  • 2:34 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
অবরোধ এবং জলদস্যুতা সংক্রান্ত কার্যকলাপে সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে ভেনেজুয়েলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর-  মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ কার্যক্রমে সহায়তা বা অর্থায়নের অভিযোগে জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন পাস করেছে ভেনেজুয়েলা। আইন অনুযায়ী, অবরোধ বা তথাকথিত জলদস্যুতামূলক কর্মকাণ্ডে সহায়তাকারীদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশটির জাতীয় পরিষদে আইনটি পাস হয়।

এই আইন পাসের দিনই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকার আটক করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জলদস্যুতামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

জাতীয় পরিষদে আইনটি উপস্থাপনকালে মাদুরো-সমর্থিত আইনপ্রণেতা জিউসেপ্পে আলেসান্দ্রেলো বলেন, নতুন এই আইন জাতীয় অর্থনীতি রক্ষা এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জনগণের জীবনযাত্রার মান আরও অবনতির হাত থেকে বাঁচাতে সহায়ক হবে। তার ভাষ্য অনুযায়ী, বিদেশি চাপ ও অবরোধের বিরুদ্ধে রাষ্ট্রের আইনগত সুরক্ষা জোরদার করতেই এই উদ্যোগ।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ বাড়িয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকায় ব্যাপক সামরিক উপস্থিতি, তেলবাহী ট্যাংকার জব্দ, কথিত মাদক পাচারকারী নৌযানে সামরিক হামলা এবং স্থল হামলার হুমকিও রয়েছে বলে দাবি করেছে কারাকাস।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাংকার আটক করার আইনি বৈধতা নিয়ে আন্তর্জাতিক পরিসরে বিতর্ক রয়েছে। একইভাবে কথিত মাদক পাচার দমনের নামে চালানো সামরিক অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাডা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ভেনেজুয়েলা এমন একটি শক্তির মুখোমুখি, যারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দেশটির নাগরিকদের দেশত্যাগে বাধ্য করতে এবং রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নিয়ে চীন ও রাশিয়া সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। এর আগে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত করে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু বক্তব্যকে তিনি মিথ্যা ও আগ্রাসী বলে উল্লেখ করেন।

নতুন আইন পাসের মধ্য দিয়ে ওয়াশিংটনের চাপ মোকাবিলায় ভেনেজুয়েলা যে আরও কঠোর পথে হাঁটছে, তা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au