বাংলাদেশ

কুমিল্লা মাদ্রাসা বোর্ড: বই খুলে রেখে পরীক্ষা

  • 4:42 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর-  কুমিল্লায় মাদ্রাসা বোর্ডের ফাজিল (স্নাতক) পরীক্ষায় কক্ষ পরিদর্শকের উপস্থিতিতেই বই-খাতা খুলে উত্তর লেখার ঘটনা সামনে এসেছে। দুই মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি ঘটেছে সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর ওই কেন্দ্রে ফাজিল প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা প্রকাশ্যেই বই খুলে উত্তরপত্র লেখেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর টেবিলের ওপর বই খোলা রাখা আছে এবং তারা নির্বিঘ্নে সেখান থেকে উত্তর লিখছেন। কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরাও উপস্থিত ছিলেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল বিকেলে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে, নিজ মাদ্রাসাকেই পরীক্ষা কেন্দ্র করা হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকরা পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে কেন্দ্র ফি বাবদ ৫০০ টাকা এবং অসদুপায়ের সুযোগ করে দেওয়ার নামে অতিরিক্ত ৬০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাওলানা আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিষয়টি নজরে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেছেন এবং কমিটি বুধবার থেকেই কাজ শুরু করবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au