বাংলাদেশ

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

  • 3:25 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- ভোলায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা মো. রেজওয়ান আমিন সিফাতকে (২৫)। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি স্থানীয় আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন সিফাত। বাড়ির সামনের সড়কে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা তার চাচাতো ভাই হাসিবসহ পাঁচ থেকে ছয়জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় সিফাতের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, জমি নিয়ে তার আপন ভাই, সাবেক ইউপি সদস্য মো. হেলাল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিনি দাবি করেন, হেলাল হাওলাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রভাব খাটিয়ে গত ১৭ বছর ধরে তাদের পরিবারকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। ওই বিরোধের জের ধরেই হেলাল হাওলাদার, তার ছেলে হাসিব, শাকিব ও শিহাবসহ কয়েকজন মিলে সিফাতকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান রয়েছে এবং আগেও এ নিয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. জুনায়েদ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে রক্তাক্ত অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au