বিশ্ব

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

  • 8:20 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
একটি ব্যাকহো লোডার দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবি: স্ক্রিনশট

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- কম্বোডিয়ায় হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর একটি মূর্তি ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে থাই সেনাবাহিনী এই মূর্তিটি গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার নয়াদিল্লিতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘অসম্মানজনক’ বলে আখ্যা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় সম্প্রতি নির্মিত একটি হিন্দু দেবতার মূর্তি ধ্বংসের খবর ভারতের নজরে এসেছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের কাছে হিন্দু ও বৌদ্ধ দেবতারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং এগুলো অভিন্ন সভ্যতার ঐতিহ্যের অংশ। এ ধরনের কর্মকাণ্ড সারা বিশ্বের অনুসারীদের অনুভূতিতে আঘাত করে, যা কোনোভাবেই কাম্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাকহো লোডার দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিটি ভেঙে ফেলা হচ্ছে। কম্বোডিয়ার প্রেহ বিহার প্রদেশের মুখপাত্র লিম চানপানহা জানান, ২০১৪ সালে নির্মিত ওই মূর্তিটি থাইল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১০০ মিটার ভেতরে কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত ছিল। তিনি একে প্রাচীন ও পবিত্র সাংস্কৃতিক স্থাপত্যের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান।

পটভূমিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। চলতি বছরের জুলাই মাস থেকে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একপর্যায়ে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও চলতি মাসে আবারও উত্তেজনা বাড়ে।

নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সংঘাত শুধু জানমালের ক্ষয়ক্ষতি বাড়ায় না, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও ঝুঁকির মুখে ফেলে। ভারত মনে করে, কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এই বিরোধের সমাধান সম্ভব এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যেতে পারে।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au