লিড নিউজ

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: তারেক রহমান

  • 10:06 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই-আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘদিন পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’
তারপর দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।
তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।
বিএনপি এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু- যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।’

তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে শুধু একটি দলের প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “এই জনসমুদ্রে যারা উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যারা আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি ধর্মীয় মূল্যবোধের কথা তুলে ধরে দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে বলেন, যদি সৃষ্টিকর্তার দয়া এই দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আগামী দিনের রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাঁরা দায়িত্বে আসবেন, তাঁদের ন্যায়পরায়ণতার সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করতে হবে। তিনি বলেন, “নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

গণসংবর্ধনার মঞ্চ থেকে দেওয়া এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সমর্থকেরা এটিকে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা হিসেবে দেখছেন, আর বিশ্লেষকেরা বলছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান দেশের রাজনীতিতে নিজের অবস্থান ও ভাবনার কাঠামো স্পষ্ট করার চেষ্টা করেছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au