সর্বশেষ

৬০০ কোটির ঘর ছুঁলো রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

  • 9:44 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর-মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ছবিটি ইতিমধ্যেই চলতি বছরের অন্যতম সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমায় পরিণত হয়েছে।

ভারতের বক্স অফিসে মুক্তির ২১ দিনের মধ্যেই ‘ধুরন্ধর’-এর আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। বড়দিনের ছুটিতে ছবিটির ব্যবসা নতুন করে গতি পায়।

একাধিক নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শকের আগ্রহে কোনো ভাটা পড়েনি রণবীর সিংয়ের এই ছবিকে ঘিরে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক–এর প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। ছুটির মৌসুমের ইতিবাচক প্রভাবেই এই অঙ্ক সম্ভব হয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি।

চলতি সপ্তাহান্তেই সিনেমাটি ৬৫০ কোটি রুপি আয়ের গণ্ডি ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২৫৩ দশমিক ২৫ কোটি রুপিতে।

আয়ের দিক থেকে ইতিমধ্যেই ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেছে ‘স্ত্রী ২’ ও ‘ছাবা’-এর মতো সফল ছবিগুলোকে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এটি রয়েছে কেবল শাহরুখ খানের ‘জওয়ান’-এর পেছনে।

একই সঙ্গে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের ক্লাবে ঢোকার দিকেও দ্রুত এগোচ্ছে সিনেমাটি।

ছবিতে রণবীর সিংকে দেখা গেছে হামজা চরিত্রে—একজন ভারতীয় গোয়েন্দা, যিনি করাচিভিত্তিক অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করে একটি বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।

সব মিলিয়ে বক্স অফিসের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ‘ধুরন্ধর’—যা রণবীর সিংয়ের ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

 

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au