সর্বশেষ

বাংলাদেশে পরপর হিন্দু হত্যা: সংখ্যালঘুদের নিরাপত্তায় গভীর উদ্বেগের ইঙ্গিত

  • 11:12 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আরেকজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর দেশটির সংখ্যালঘুদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজধানী ঢাকা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ দুরত্বের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত বুধবার রাতে ২৯ বছর বয়সী অমৃত মণ্ডলকে (সম্রাট নাম পরিচিত) হত্যা করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেদিন রাত ১১টার দিকে তাকে চাঁদাবাজির কথিত অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন তার মাত্র সপ্তাহখানেক আগে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। ধারাবাহিক এসব ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সরকার বলছে, সর্বশেষ হত্যাকাণ্ডটির সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।

অমৃত মণ্ডলকে হত্যার পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে এই হত্যাকাণ্ডকে ঘিরে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়িয়ে পড়ছে।

সরকারের দাবি, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনাটি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নয়, বরং চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।

এই হত্যাকাণ্ডের খবর সামনে আসে এমন এক সময়, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেছেন। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত এই নেতা দেশে ফিরে মানুষের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, তার দল আগামী বছরের নির্বাচনে জয়ী হলে দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

দেশে ক্রমবর্ধমান সহিংসতা, সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এসব ঘটনা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। যদিও সরকার ঘটনাগুলোকে অপরাধমূলক সহিংসতা হিসেবে ব্যাখ্যা দিচ্ছে, মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের একটি অংশ বলছে, ধারাবাহিক সহিংসতা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au