বিশ্ব

পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • 1:31 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
চীনের পারমাণবিক শক্তি বাড়ছে। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না বলে আবারও স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং কোনো দেশের সঙ্গেই পারমাণবিক অস্ত্রের দৌড়ে অংশ নেবে না এবং আত্মরক্ষামূলক কৌশলের মধ্যেই তাদের পারমাণবিক সক্ষমতা সীমিত রাখবে।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং এ মন্তব্য করেন। পেন্টাগনের সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছেই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে এবং দেশটি ‘আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার’ নীতিতে অনড় অবস্থানে আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণাও দিয়েছে বলে দাবি করেন তিনি।

চীনা মুখপাত্রের অভিযোগ, এসব বাস্তবতার পরও যুক্তরাষ্ট্র তথাকথিত ‘চীনের পারমাণবিক হুমকি’ তত্ত্ব প্রচার করছে। তার মতে, এর উদ্দেশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরানো এবং নিজেদের পারমাণবিক শক্তি আরও দ্রুত বাড়ানোর জন্য যুক্তি তৈরি করা।

চাং সিয়াও কাং আরও বলেন, চীন শুরু থেকেই ‘আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে অটল রয়েছে। দেশটি সবসময় দৃঢ়ভাবে আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করেছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সর্বনিম্ন পর্যায়েই পারমাণবিক সক্ষমতা বজায় রেখেছে।

তিনি বলেন, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রের উচিত তাদের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমানো এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।

এই শাখার আরও খবর

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au