সর্বশেষ

২৪৩ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের মাঠে জিএম কাদের

  • 3:22 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:২৪৯ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি বরাবরই নির্বাচনমুখী দল এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে ভোটের মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসার পথেও হাঁটতে পারে দলটি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব দলের জন্য সমান সুযোগ। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও আশঙ্কাজনকভাবে সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে দলকে বেগ পেতে হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৪৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

তবে এখনো দলটি আশাবাদী উল্লেখ করে শামীম হায়দার বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ দেবে বলেই তারা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au