লিড নিউজ

ফরিদপুরে হামলার মুখে জেমসের কনসার্ট পণ্ড

  • 6:23 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ফরিদপুরে হামলার মুখে জেমসের কনসার্ট পণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- ফরিদপুরে হামলা ও বিশৃঙ্খলার মুখে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। একই সঙ্গে ভেস্তে যায় ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  তারকা জেমস এর উপর হামলা না হলেও কোনরকমে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ২০ জন শিক্ষার্থী-অবিভাবক আহত হয়েছেন।

শুক্রবার রাতে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাত ৯টার দিকে জেলা স্কুল মাঠে জেমসের পরিবেশনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগমুহূর্তেই বহিরাগত দর্শকদের সঙ্গে আয়োজক কমিটি ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

আয়োজক কমিটির অভিযোগ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে জেমসের কনসার্টের খবর ছড়িয়ে পড়লে অনিবন্ধিত কয়েক হাজার দর্শক জেলা স্কুল এলাকায় জড়ো হন। ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজকদের পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টর স্থাপন করা হয়, যাতে বহিরাগতরাও অনুষ্ঠান দেখতে পারেন। তবুও দর্শকদের একটি অংশ এতে সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে ৯টার দিকে দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন।

এ সময় বাধা দিলে বাইরে অবস্থানকারী লোকজন স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। ইটপাটকেলের আঘাতে স্কুলের ভেতরে থাকা শিক্ষার্থী, আয়োজক ও দর্শকদের মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমও রয়েছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আয়োজক কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের কনসার্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই হামলা কেন হলো এবং কারা করেছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। তিনি জানান, ইটের আঘাতে অন্তত ২০ জন শিক্ষার্থী-অবিভাবক আহত হয়েছেন।

পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় রাত ১০টার দিকে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়। নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে আয়োজক কমিটির সদস্যসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ায় অনুষ্ঠান বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের অনুষ্ঠানের খবর পেয়ে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হন। এত বিপুলসংখ্যক মানুষকে স্কুল প্রাঙ্গণের ভেতরে জায়গা দেওয়া সম্ভব ছিল না। বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠান বাতিল করা হয়।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au