সর্বশেষ

সিরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৮

  • 4:19 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- সিরিয়ার হোমস শহরে জুমার নামাজ চলাকালে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হোমসের ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ফলে মসজিদের ভেতরের দেয়াল পুড়ে কালো হয়ে যায়, জানালার কাচ ভেঙে পড়ে এবং নামাজের কার্পেটে রক্তের দাগ ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবিতে ক্ষয়ক্ষতির স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

এ হামলার দায় স্বীকার করেছে সুন্নি চরমপন্থি গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’। এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে তারা ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি একটি সন্ত্রাসী হামলা, যা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কাপুরুষোচিত সহিংসতার উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা।

হামলার পর মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au