বাংলাদেশ

বিস্ফোরণ হওয়া সেই মাদ্রাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • 8:36 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:২৩৮ বার
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া একটি মাদ্রাসা ভবন থেকে ককটেল, কেমিক্যালসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া একটি মাদ্রাসা ভবন থেকে ককটেল, কেমিক্যালসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। পুলিশ বলছে, মাদ্রাসায় কীভাবে ও কেন বিস্ফোরক মজুত করা হয়েছিল, সে বিষয়ে তারা ঘটনার রহস্য উদঘাটন করেছে।

এর আগে, শুক্রবার দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে।

এই বিস্ফোরণে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তার স্ত্রী আছিয়া বেগম এবং তাদের দুই শিশু সন্তান আহত হন। আহতরা হলেন শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগম (২৮), ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)। আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল না। না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

পুলিশ জানায়, ভবনের ভেতর থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করে এসব আলামত সংগ্রহ করে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভবনের মালিক পারভীন বেগম বলেন, গত তিন বছর ধরে তিনি ওই বাড়িটি ভাড়া দিয়েছিলেন। মাদ্রাসাটি মূলত মুফতি হারুন পরিচালনা করতেন এবং তার শ্যালক শেখ আল আমিন ও তার স্ত্রীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি নিয়মিত খোঁজখবর নিলেও মাদ্রাসার আড়ালে এমন কোনো কার্যক্রম চলছিল, তা বুঝতে পারেননি বলে দাবি করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করে বিস্তারিত তদন্ত চলছে।

এ বিষয়ে শনিবার ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। বিষয়টি নিয়ে শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au