সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল
মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…
মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- বলিউডের তিন খানই চলতি বছরে ষাটের ঘরে পা রেখেছেন। মার্চে আমির খান ও নভেম্বরে শাহরুখ খান পূর্ণ করেছেন ষাট বছর। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড মেগাস্টার সালমান খান।
জন্মদিনের প্রথম প্রহরেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটেন তিনি। প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদযাপন করা হয়। তবে নিরাপত্তার কারণে এবার মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদযাপন সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তার আগেই ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর আজকের দিনে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান।
লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au