সর্বশেষ

বলিউড-দক্ষিণের মহামিলন: ‘জেলার ২’ ঘিরে জল্পনা

  • 11:04 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যেতে চলেছে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান-এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে তেমনই ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। তবে কোন সিনেমা তার নাম উল্লেখ করেননি তিনি। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে পারেন শাহরুখ খান ও রজনীকান্ত। এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রাওয়ান’ ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ওই ছবিতে রজনীকান্ত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও ঘরানা আছে কি না, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি বা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে অভিনেতা বলেন, ও ভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী ছবি ‘জেলার ২’, সেখানে সকলেই আমার বিরুদ্ধে। এরপরেই ছবির কলাকুশলী সম্পর্কে তিনি বলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। তার কথায় শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি, সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।

উল্লেখ্য, ‘জেলার ২’ হচ্ছে রজনীকান্ত অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল। প্রথম পর্বটি ভারতে প্রায় ৩৪৮.৫৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ৬০৪.৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘জেলার ২’ দিয়ে দীর্ঘদিন পর এক ছবিতে দুই সুপারস্টারের উপস্থিতি সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হতে চলেছে।

সূত্র: আনন্দবাজার।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au