সর্বশেষ

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

  • 5:48 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই রাতে তাকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে মো. আসাদুজ্জামান তার পদত্যাগপত্র কার্যালয়ে জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, পদত্যাগপত্রটি রবিবার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মনোনয়ন চেয়েছেন। সে সময় তিনি জানান, বর্তমানে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকলেও যথাসময়ে এই পদ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৮ আগস্ট তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। প্রায় এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au