সর্বশেষ

১৮২ আসনে লড়বে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল

  • 6:06 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:২৩৬ বার
বিধায়ক হুমায়ুন কবীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- পশ্চিমবঙ্গে সদ্য গঠিত রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। দলটির প্রতিষ্ঠাতা মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

হুমায়ুন কবির বলেন, রাজ্যের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিকল্প শক্তি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য সামনে রেখেই জনতা উন্নয়ন পার্টি নির্বাচনমুখী হয়েছে। তিনি জানান, আসন্ন নির্বাচনে তারা একটি নতুন জোট গঠনের পরিকল্পনা করছে, যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অলইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলেমিন অংশ নেবে। এই জোট রাজ্যের রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, জোট ও তার দল মিলিয়ে অন্তত ৯০টি আসনে জয়লাভ করাই তাদের লক্ষ্য।

গত ৬ ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে একটি নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেন। ওই দিন মুর্শিদাবাদের রেজিনগরে আয়োজিত এক জনসভায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ঘটনার পরপরই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেন। পরে ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি।

দীর্ঘ চার দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত হুমায়ুন কবির এর আগেও বিভিন্ন সময় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠনের নজিরও রয়েছে। সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠিত হয়। সে নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর আসন থেকে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী বিধায়ক নির্বাচিত হন।

প্রায় পাঁচ বছর পর আবারও রাজ্যে নতুন একটি দল গড়ে উঠল। হুমায়ুন কবিরের দাবি, বর্তমান সরকারের ওয়াকফ আইন সংক্রান্ত অবস্থান এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। সেই প্রেক্ষাপটে জনতা উন্নয়ন পার্টি সাধারণ মানুষের জন্য একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে সামনে আসছে বলে তিনি মনে করেন।

সূত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au