বাংলাদেশ

দেশ ক্রান্তিকাল পার করছে: মির্জা ফখরুল

  • 8:37 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:২৭১ বার
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল সময় পার করছে। তিনি জানান, দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে এবং এই নির্বাচনের ফলাফলকে বানচাল করার চেষ্টা চলছে। তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল। তখন মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি হিসেবে ভয়ভীতি দেখানো হতো এবং ধরে নিয়ে যাওয়া হতো। সেই কঠিন সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুনভাবে দেশ গড়ার।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি অঙ্গীকার করেছে যে কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। তিনি উল্লেখ করেন, কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, দাবি করে যে বিএনপি কুরআন সুন্নাহর আলোকে থাকতে চায় না। “কিন্তু আমরা সব সময় কুরআন ও সুন্নাহর পক্ষে ছিলাম এবং আছি,” তিনি বলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, এই সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে চক্রান্তকারীদের হাত বাড়বে এবং দেশের ক্ষতি হবে।

তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচালের চেষ্টা চলছে। সেটা যেন কেউ করতে না পারে, তা আমাদের খেয়াল রাখতে হবে।”

সভায় মির্জা ফখরুল শহীদদেরও স্মরণ করেন। তিনি বলেন, “অত্যন্ত কষ্ট ও বেদনার সঙ্গে আমরা আমাদের ছোট ভাই, সন্তান শহীদ ওসমান হাদিকে স্মরণ করি। স্মরণ করি আবু সাঈদকে, চট্টগ্রামের ওয়াসিমকে—যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদেরকেও আমরা স্মরণ করি।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদ আলম, মাওলানা খলিলুর রহমানসহ আলেম-ওলামা ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au