সর্বশেষ

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

  • 9:02 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার অফিস শুরু করেছেন। রোববার(২৮ ডিসেম্বর) দেশের ফেরার দুই দিন পর এ দিন দুপুর ১টা ৪০ মিনিটে তার গাড়ি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে এসে অফিসে উপস্থিত হন।

কার্যালয়ে পৌঁছনোর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা ও বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান দোতলায় নিজের চেম্বারে বসেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, ‘‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ প্রথম অফিস করলেন। আমরা নির্বাচনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ করেছি। এটি আনুষ্ঠানিক বৈঠক ছিল না। সাংগঠনিক ও দেশের গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।’’

গুলশান কার্যালয়ের পাশাপাশি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর থেকে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। প্রথম দিন সংবর্ধনা ও বক্তৃতার পর মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। রাতে তারেক ও পরিবারের সদস্যরা গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান। এই বাড়ি তার মায়ের জন্য বরাদ্দ ছিল এবং মাস কয়েক আগে বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান। এরপর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর এবং শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরেও শ্রদ্ধা জানান।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au