বিশ্ব

গোলাবর্ষণে কেঁপে উঠল টেকনাফ-নাইক্ষ্যংছড়ি সীমান্ত

  • 9:09 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। ফাইল ছবি।

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- শনিবার রাতভর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় ভারী বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। টেকনাফ-নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাসিন্দারা বিকট শব্দে আতঙ্কিত হয়ে রাত কাটিয়েছেন। তবে কোনো গোলা বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়েনি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানিয়েছেন, রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত থেমে থেমে মর্টারশেল ও বোমার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইক্যং সীমান্তের কিছু এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উখিয়ার পালংখালী ও রাজাপালং ইউনিয়ন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কয়েকটি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।

সীমান্তের সূত্রগুলো জানায়, রাখাইন রাজ্যের বর্তমান দখলদার দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে শনিবার রাত ১১টার দিকে হঠাৎ বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এর জবাবে আরাকান আর্মিও পাল্টা হামলা চালায়। ভোররাত পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় বিস্ফোরণের ঝলক দেখা গেছে। স্থানীয়রা জানান, সেখানে আরাকান আর্মির সদর দপ্তর রয়েছে। বলিবাজারের বিপরীতে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়ন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, হোয়াইক্যং বিওপি এলাকার নিকটবর্তী মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে বাংলাদেশের ভূখণ্ডে কোনো কিছু ঘটেনি। নাফ নদী ও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। উখিয়ার রহমতের বিল গ্রামের ব্যবসায়ী বোরহান উদ্দিন বলেন, ‘‘পুরো এলাকা কেঁপে ওঠে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।’’

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, পাথরকাটা ও চাকমা পাড়া সীমান্ত এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টেকনাফের উলুবনিয়া, খারাংখালী, হোয়াইক্যং, লম্বাবিল ও তেচ্ছি ব্রিজ এলাকা, উখিয়ার আঞ্জুমান পাড়া, নলবনিয়া, রহমতের বিল ও ধামনখালী সীমান্ত এলাকায়ও বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

সীমান্তের সূত্র জানায়, রাখাইন রাজ্যের দখলদার আরাকান আর্মির অবস্থানে নতুন করে হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। পাশাপাশি আরাকান আর্মি মিয়ানমারের তিনটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরআরএসও) ও রোহিঙ্গা নবী হোসেন বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au