সর্বশেষ

মোটরসাইকেলে হেলমেট পরে এসে গুলি, চিকিৎসাধীন যুবদল নেতার মৃত্যু

  • 12:34 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
মোটরসাইকেলে হেলমেট পরে এসে গুলি, চিকিৎসাধীন যুবদল নেতার মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- কক্সবাজারে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের বাইপাস সড়কে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ফারুক (৩৪)। তিনি কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। একই ঘটনায় যুবদলের আরেক নেতা সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদ ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। তার মরদেহ কক্সবাজারে আনার প্রস্তুতি চলছে। অপর আহত নেতা সাইফুল ইসলাম চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ জানান, এই হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ রয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ সাইফুল ইসলামের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে হত্যা করা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। তাদের হাতেই ৯ ডিসেম্বর রাতে সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হন বলে দাবি করেন তিনি।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর আহত দুজনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে সম্প্রতি বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au