বিশ্ব

বন্ডাই সন্ত্রাসী হামলা নিয়ে স্বাধীন তদন্তের ঘোষণা দিলেন অ্যালবানিজ

  • 2:04 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:২৪২ বার
ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বন্ডাই বিচে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা তদন্তে একটি স্বাধীন পর্যালোচনা পরিচালনার আনুষ্ঠানিক শর্তাবলি ঘোষণা করেছেন। এই হামলায় ১০ বছর বয়সী এক শিশুসহ মোট ১৫ জন প্রাণ হারান। তদন্তের নেতৃত্ব দেবেন সাবেক ASIO প্রধান ও প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ডেনিস রিচার্ডসন এসি।

এই পর্যালোচনায় অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (ASIO), অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)সহ ফেডারেল আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা খতিয়ে দেখা হবে। হামলার আগে অভিযুক্তদের বিষয়ে কী তথ্য ছিল, বিভিন্ন সংস্থার মধ্যে এবং ফেডারেল ও রাজ্য পর্যায়ের সংস্থার মধ্যে তথ্য আদান–প্রদান কতটা কার্যকর ছিল এবং এই হামলা প্রতিরোধে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া যেত কি না, তা মূল্যায়ন করা হবে।

অ্যালবানিজ বলেন, এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাঁর “হৃদয় ভেঙে যাচ্ছে”। তিনি বলেন, “দুই সপ্তাহের একটু বেশি আগে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসীরা আমাদের দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বন্ডাই বিচে গিয়ে আমাদের ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালাতে চেয়েছিল। আমাদের জবাব হতে হবে ঐক্য ও দ্রুত পদক্ষেপ, বিভাজন বা বিলম্ব নয়।”

সরকার জানিয়েছে, এই পর্যালোচনা এপ্রিলের মধ্যে সম্পন্ন ও প্রকাশ করা হবে। অ্যালবানিজ বলেন, “মি. রিচার্ডসন দেখবেন কমনওয়েলথ সংস্থাগুলো সর্বোচ্চ কার্যকারিতার সঙ্গে কাজ করেছে কি না। হামলার আগে অভিযুক্তদের সম্পর্কে কী জানা ছিল, সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় কেমন ছিল এবং কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেসবও তিনি পর্যালোচনা করবেন।” তিনি আরও বলেন, এই তদন্তে প্রয়োজনীয় সব নথি, তথ্য ও বৈঠকে রিচার্ডসনকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়া হবে।

এদিকে বিরোধী দল এই উদ্যোগকে যথেষ্ট নয় বলে সমালোচনা করেছে এবং একটি পূর্ণাঙ্গ রয়্যাল কমিশনের দাবি জানিয়েছে। বিরোধী নেত্রী সুসান লে বলেন, “ইহুদি সম্প্রদায় এটি চায়, অস্ট্রেলীয় জনগণ এটি চায় এবং ভুক্তভোগী পরিবারগুলোও উত্তর ও ন্যায়বিচার চায়।” তাঁর ভাষায়, এই হামলা অনিবার্য ছিল না, বরং প্রতিরোধযোগ্য ছিল।

হোম অ্যাফেয়ার্স মন্ত্রী টনি বার্ক অবশ্য বলেন, রয়্যাল কমিশন চালু হলে গত দুই বছরে দেখা ইহুদিবিদ্বেষী কণ্ঠগুলো আবার প্রকাশ্যে উঠে আসবে এবং সামাজিক সংহতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, একটি স্বাধীন পর্যালোচনাই জাতীয় নিরাপত্তার জরুরি বিষয়গুলো দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার জন্য সবচেয়ে উপযুক্ত পথ।

এদিকে হামলায় নিহত ও আহত ১৭টি পরিবারের পক্ষ থেকে সোমবার একটি যৌথ চিঠি দিয়ে রয়্যাল কমিশনের দাবি জানানো হয়েছে। চিঠিতে তারা জানতে চেয়েছে, কেন “স্পষ্ট সতর্ক সংকেতগুলো উপেক্ষা করা হয়েছিল”।

অস্ট্রেলিয়ান জিউয়ারি এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স রিভচিন বলেন, ন্যায়বিচারের জন্য রয়্যাল কমিশনই করা উচিত”। তাঁর মতে, কেবল এমন কমিশনেরই পূর্ণ আইনি ক্ষমতা রয়েছে, যা দিয়ে এই হামলা কীভাবে ঘটল এবং ভবিষ্যতে কীভাবে এমন গণহত্যা ঠেকানো যায়, তার প্রকৃত উত্তর বের করা সম্ভব।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au