বাংলাদেশ

কাশীতে দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে সাধু-সন্তদের বিক্ষোভ

  • 4:07 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
কাশীতে দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সাধু-সন্ত ও হিন্দু ধর্মীয় নেতারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: বাংলাদেশে সংঘটিত ইতিহাসের নৃশংসতম দীপু চন্দ্র দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তর প্রদেশের কাশীতে শত শত সাধু-সন্ত এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। গত ২৬শে ডিসেম্বর বিকাল তিন(৩) ঘটিকায় রথযাত্রা মোড় থেকে শুরু হয়ে দশাশ্বমেধ ঘাটে গিয়ে সমাপ্ত হয় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এই ঘটনায় মানবতা যে চরমভাবে লাঞ্ছিত হয়েছে, তা উল্লেখ করে বক্তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে হিন্দুদের উপর অত্যাচারের খবর সামনে আসছে। সম্প্রতি দীপু চন্দ্র দাশ নামের এক হিন্দু যুবককে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে আহত করে জীবন্ত জ্বালিয়ে দেয়। মানব জাতির ইতিহাসে এমন নির্মম হত্যাকান্ড বিরল। এছাড়াও, পূজা কিংবা নির্বাচনের সময় এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালক দাসজী মহারাজ (অধ্যক্ষ, পাতালপুরী মঠ), স্বামী প্রণবচৈতন্য পুরীজী মহারাজ (সংঘগুরু, পরমার্থ সাধক সংঘ), ব্রহ্মচারী দিব্যচৈতন্য মহারাজ (জটা বাবা), স্বামী জিতেন্দ্রনন্দজী মহারাজ (মহামন্ত্রী, অখিল ভারতীয় সন্তু সমিতি), হৃষীকেশ মহারাজ, স্বামী অনঘানন্দ পুরী মহারাজ (ভোলানন্দগিরি আশ্রম) সহ  কৈলাস মঠ, নিরঞ্জন আকড়া, অটল আকড়া সহ অসংখ্য মঠ ও মন্দিরের সাধু-সন্ন্যাসী ও বিদ্যার্থীবৃন্দ। এছাড়াও, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন উদীয়মান কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারসহ শত শত কাশীবাসী সচেতন নাগরিক। নগরীর রথযাত্রা মোড় থেকে বিশ্বনাথ মন্দির-দশাশ্বমেথ ঘাটের দিকে বিক্ষোভ মিছিল এগিয়ে গেলে ক্রমান্বয়েই বেড়ে যায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন ভারত সেবাশ্রম সংঘের শ্রী ব্রহ্মময়ানন্দজী মহারাজ।

বক্তারা দীপু চন্দ্র দাশ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোদী সরকার ও আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান। তারা বলেন, ধর্ম ও মানবতাকে ভুলুন্ঠিত করে এই ধরনের বর্বরতা সভ্য সমাজ কখনোই মেনে নিতে পারে না।

প্রতিবাদ সভা শেষে শান্তিপূর্ণভাবে মানবতার পক্ষে ও নির্যাতিতদের ন্যায়বিচারের দাবিতে প্রার্থনা ও শ্লোগানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি ছিলেন একজন গার্মেন্টস কর্মী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-১৪-এর ময়মনসিংহ কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে দীপু দাস ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু পোস্ট করেছিলেন। এমনকি সহকর্মী বা স্থানীয় কেউই তাঁর বিরুদ্ধে এমন কোনো নির্দিষ্ট অভিযোগের প্রমাণ দেখাতে পারেননি।

এদিকে নিহতের ভাই অপু চন্দ্র দাস বালুকা থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক মহল থেকে। 

আরো পড়ুন

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au