সর্বশেষ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা

  • 6:06 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ঢাকা–১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। এই সময়ের মধ্যে তাকে নানা ধরনের নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি। আব্দুস সালাম বলেন, দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হবেন। নির্বাচিত হলে তিনি দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বর্তমানে দেশ যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখান থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

ঢাকা–১৭ আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত। এই আসনে প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই আলোচনা চলছিল। তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আসনে তাকে প্রার্থী হিসেবে এগিয়ে রাখল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au