বিশ্ব

দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় মানববন্ধন

  • 9:54 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় মানববন্ধন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ ডিসেম্বর) পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরের সিটি হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে পেনসিলভেনিয়া হিন্দু কমিউনিটির সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীপু চন্দ্র দাস হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

বক্তারা বলেন, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়, এটি মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও তারা দেশের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au