সর্বশেষ

প্রার্থী হচ্ছেন না মাহফুজ আলম

  • 11:13 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
মাহফুজ আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত তা জমা দেওয়া হয়নি। সোমবার (শেষ দিন) মনোনয়নপত্র জমা না দেওয়ার মাধ্যমে নির্বাচন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।

মাহফুজ আলম নিজেই সোমবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রার্থী হচ্ছেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনের পটভূমি ও গণতান্ত্রিক রূপান্তরের বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সম্মুখসারিতে থেকে আন্দোলনের নীতি ও কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন মাহফুজ আলম। তাঁর সঙ্গে আন্দোলনে যুক্ত একাধিক সহযোদ্ধা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। দলটির শুরুর দিকে মাহফুজ আলমের প্রভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কমে আসে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনীতি ও অবস্থান নিয়ে সমালোচনামূলক পোস্ট দিতেও দেখা গেছে তাঁকে। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল।

এর মধ্যেই রোববার জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। ওই ঘোষণার পর মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে জানান, এই সমঝোতার আওতায় তাঁকেও প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি এনসিপির এই জোট বা সমঝোতার অংশ হচ্ছেন না।

সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাহফুজ আলম নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। তাঁর এই সিদ্ধান্ত আগামী নির্বাচনী রাজনীতিতে তরুণ নেতৃত্ব ও আন্দোলনপটভূমি থেকে উঠে আসা রাজনীতিবিদদের অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au