সর্বশেষ

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

  • 11:31 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
আসিফ মাহ্ছমুদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এনসিপি সূত্র জানায়, আসিফ মাহমুদকে দলের মুখপাত্র হিসেবে ঘোষণা দেওয়া হবে আজ সন্ধ্যা ৬টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সেখানে তাঁর দলীয় দায়িত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর মধ্যেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেন। পরে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র সংগ্রহের তথ্যের সত্যতা জানান। তিনি বলেন, আসিফ মাহমুদ তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁর দাবি, মুরাদনগর থেকেই আসিফ মাহমুদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা উল্লেখ করা হয়েছে। স্থায়ী ঠিকানা হিসেবে দেখানো হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম।

তবে বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন চিত্রও রয়েছে। এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই আসনে তিনি ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন এবং এলাকায় প্রচারণা কার্যক্রমও চালাচ্ছেন।

ফলে কোন আসন থেকে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হয়নি। এনসিপিতে তাঁর যোগদান এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণার পর এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au