বাংলাদেশ

৭ জানুয়ারির এটিইও নিয়োগ পরীক্ষা স্থগিত

  • 2:15 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার ২৯ ডিসেম্বর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য দশম গ্রেডের সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদের প্রার্থীদের জন্য নির্ধারিত লিখিত পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হয়েছে।

পিএসসি জানায়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন এটিইও পদে ১৫৯ জন নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে আবেদনের শেষ সময়ের এক দিন আগে, ৩০ জুলাই হঠাৎ করে আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে ২০২৪ সালে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১ জুলাই থেকে নতুন করে আবেদন গ্রহণ শুরু হয়।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই। পরে তা দুই দফায় বাড়িয়ে একই বছরের ২২ আগস্ট পর্যন্ত করা হয়। আবেদন প্রক্রিয়া শেষ হলেও দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় দেড় বছর পার হলেও এখনো ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগের পরীক্ষা নেওয়া যায়নি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষা আয়োজন নিয়ে পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশাবাদী থাকলেও আইনি জটিলতার কারণে তা আবারও স্থগিত হলো।

এই শাখার আরও খবর

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

মেলবোর্ন, ২১ আগষ্ট – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর অঞ্চলটি ছেড়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫…

শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে: অমিত শাহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী…

১৩ বছরের কিশোরীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, কুইন্সল্যান্ডের ‘অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট টাইম’ আইন নিয়ে প্রশ্ন

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৩ বছরের এক কিশোরীকে দুই কিশোরী মিলে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au