সর্বশেষ

সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৮২ প্রার্থী

  • 5:03 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার পর্যন্ত সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩ হাজার ৪০৭ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৫৮২ জন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম চলে। রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন থেকে সারাদেশের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর ও এনআইডির পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির অধীন ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কাজ সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৩৮ জন প্রার্থী, এর মধ্যে জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে ৩২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে সংগ্রহ করেন ৩৫৮ জন, জমা দেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২১২ জন, এর মধ্যে জমা দিয়েছেন ১৬৬ জন। ফরিদপুর অঞ্চলে সংগ্রহ ১৬৫ জন এবং জমা ১৪২ জনের।

ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ অঞ্চলে ৬৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪৪৪ জন। ময়মনসিংহ অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪০২ জন, জমা দেন ৩১১ জন। কুমিল্লা অঞ্চলে সংগ্রহ করেন ১৭৬ জন এবং জমা দেন ১৪৬ জন। সিলেট অঞ্চলে ৪৯৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩৬৫ জন। চট্টগ্রাম অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯৩ জন এবং জমা দিয়েছেন ১৯৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপে সম্পন্ন করা হবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এরপর আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au