অস্ট্রেলিয়া

ব্রেকিং: বন্ডাই হামলা: ইসলামিক উগ্র প্রচারকদের দমনে নতুন ফেডারেল আইন চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

  • 12:20 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
ফিলিপাইনে অবস্থানকালে নাভিদ ও সাজিদ আকরামের চলাচল ও কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (AFP) বন্ডাই এর ভয়াবহ সন্ত্রাসী হামলায় অভিযুক্ত নাভিদ ও সাজিদ আকরামের ফিলিপাইন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। হামলার এক মাস আগে বাবা ও ছেলে ফিলিপাইনের দাভাও অঞ্চলে অবস্থান করেছিলেন, যা দীর্ঘদিন ধরে ইসলামপন্থী উগ্রবাদের জন্য পরিচিত একটি এলাকা হিসেবে বিবেচিত।

১৪ ডিসেম্বর বন্ডির ‘চানুকাহ বাই দ্য সি’ অনুষ্ঠানে জনতার ওপর গুলি চালানোর অভিযোগে নাভিদ ও সাজিদ আকরামের বিরুদ্ধে মামলা হয়। এই হামলায় ১৫ জন নিহত হন এবং আরও বহু মানুষ আহত হন। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই সাজিদ আক্রম নিহত হন, আর নাভিদ আক্রমের বিরুদ্ধে ১৫টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ফিলিপাইনে অবস্থানকালে তারা যে হোটেলে ছিলেন, সেখানে দীর্ঘ সময় ঘরের ভেতরেই কাটিয়েছেন। হোটেলের কর্মীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই এএফপির হাতে এসেছে। এএফপি কমিশনার ক্রিসি ব্যারেট বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা একাই এই হামলা চালিয়েছে এবং কোনো বড় সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ ছিল না। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি এটা বলছি না যে তারা সেখানে পর্যটনের জন্য গিয়েছিল।”

ব্যারেট আরও জানান, তদন্ত এখনও চলমান এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে নতুন তথ্য সামনে আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তারা আইএসআইএসের কোনো সদস্য বা সমর্থকের সহায়তা পেয়েছিল কি না।

হামলার আগে ফিলিপাইনে নাভিদ ও সাজিদ আক্রমের চলাচল ও অবস্থান সংক্রান্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। ছবি: সংগৃহীত

হামলার পর একজন এএফপি বিশ্লেষককে ফিলিপাইনে পাঠানো হয়েছে, যিনি স্থানীয় পুলিশ ও ফিলিপাইন ন্যাশনাল পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছেন।

কমিশনার ব্যারেট বলেন, “যারা ইসলামের নাম ব্যবহার করে ঘৃণা ও সহিংসতা ছড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।” তিনি জানান, ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া যেসব ধর্মীয় বক্তৃতা ও বক্তব্য রয়েছে, সেগুলো লাইন ধরে বিশ্লেষণ করা হচ্ছে এবং আইনগত পদক্ষেপের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার ঘৃণাভাষণবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে যারা ধর্মের নামে ঘৃণা, বিদ্বেষ ও বিভাজন ছড়াচ্ছে, সেই ইসলামিক উগ্র প্রচারকদের বিরুদ্ধে সরকার আরও কঠোর আইন আনতে যাচ্ছে। এর আওতায় জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া, কোনো গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব প্রচার করা বা সহিংসতা ও ঘৃণাকে উসকে দেওয়া বক্তব্যকে সরাসরি ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করা হচ্ছে, যাতে এ ধরনের চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া যায়।

ব্যারেট বলেন, নতুন আইন আদালতে মামলা চালাতে সহায়ক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, বর্তমান আইনে কেবল সহিংসতায় প্ররোচনা থাকলেই অপরাধ হিসেবে গণ্য হয়, শুধু ঘৃণামূলক বক্তব্য দিলে তা শাস্তিযোগ্য নয়। তিনি বলেন, “আমরা এখন এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে চাই। ঘৃণামূলক প্রচারকে অবৈধ ও দণ্ডনীয় করতে চাই।”

 সূত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au