সর্বশেষ

বিপিএলে স্থগিত হওয়া ম্যাচ মাঠে গড়াবে ৪ জানুয়ারি

  • 2:13 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬-এর সিলেট পর্বের সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ৩০ ডিসেম্বরের যে ম্যাচগুলো বাতিল হয়েছিল, সেগুলোর নতুন তারিখ নির্ধারণ নিয়ে তৈরি হলো জটিলতা। দফায় দফায় পরিবর্তনের পর অবশেষে ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০ ডিসেম্বর স্থানীয় সময় ভোরে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে, বিসিবি আজকের দিনের ম্যাচগুলো স্থগিত করে। প্রথমে গুঞ্জন ছিল, স্থগিত ম্যাচগুলো ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। কিন্তু জাতীয় শোকের প্রথম দিন হওয়ায় সেদিন সরকারি ছুটি এবং কোনো খেলা না হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।ক্রিকেট সরঞ্জাম

এরপর বিপিএল গভর্নিং কাউন্সিল বাতিল হওয়া ম্যাচগুলোর জন্য ১ জানুয়ারি তারিখটি নির্ধারণের কথা ভাবলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ৩০ ডিসেম্বরের বাতিল হওয়া ম্যাচগুলো এখন ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো পরিবর্তিত হলো স্থগিত হওয়া ম্যাচগুলোর সূচি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির জন্য নির্ধারিত অন্যান্য ম্যাচগুলো পূর্ব পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বিসিবি আরও জানিয়েছে, গভর্নিং কাউন্সিল ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ম্যাচগুলোর জন্য একটি সংশোধিত ও চূড়ান্ত সূচি খুব দ্রুতই প্রকাশ করবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au