বিশ্ব

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

  • 3:56 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- নতুন বছরে দক্ষিণ এশিয়ায় আবারও বড় ধরনের সশস্ত্র সংঘাতের ঝুঁকি দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্কট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। সংস্থাটির এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।

রোববার প্রকাশিত এই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে করা একটি জরিপের ফল তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, চলমান আঞ্চলিক উত্তেজনা এবং সাম্প্রতিক সামরিক সংঘর্ষের অভিজ্ঞতা ভারত–পাকিস্তান সম্পর্ককে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সিএফআর বলছে, বর্তমান মার্কিন প্রশাসন কঙ্গো, গাজা ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনের চেষ্টা চালালেও দক্ষিণ এশিয়ায় ভারত–পাকিস্তান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় কম্বোডিয়া–থাইল্যান্ডের উত্তেজনা বিশেষ উদ্বেগের কারণ হয়ে আছে।

প্রতিবেদনে চলতি বছরের মে মাসের ঘটনাও স্মরণ করিয়ে দেওয়া হয়। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের সামরিক সংঘাত শুরু হয়। ৬ মে রাতে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়। ভারতের দাবি অনুযায়ী, ওই অভিযানে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে শতাধিক জঙ্গি নিহত হয়।

এর জবাবে ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সিএফআর আরও জানিয়েছে, শুধু ভারত–পাকিস্তান নয়, চলতি বছরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্ত উত্তেজনা বেড়েছে। অক্টোবরে কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়তে থাকলে ২০২৬ সালে আফগানিস্তান–পাকিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au