লিড নিউজ

রেকর্ড মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা

  • 8:56 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
রেকর্ড মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ ডিসেম্বর- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষ। শোকার্ত জনসমাগমে পরিণত হয় পুরো শেরেবাংলা নগর এলাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে জানাজা শেষ হয় বিকেল ৩টা ৫ মিনিটে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক মন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও বিদেশি অতিথিরাও জানাজায় অংশ নেন।

৯০

আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ঢল নামে মানুষের। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও জড়ো হন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের চোখে মুখে দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট হয়ে ওঠে।

4

দুপুর ২টায় জানাজা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের আশপাশ এবং সংলগ্ন এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে জনসমুদ্র ছড়িয়ে পড়ে বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ আশপাশের অলিগলিতে। সংসদ ভবনের ছাদ, ফুটওভারব্রিজ এবং উঁচু স্থানে দাঁড়িয়ে অনেকে জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেন। তীব্র ভিড়ের কারণে সময়মতো পৌঁছাতে না পেরে অনেকেই জানাজায় শরিক হতে পারেননি।

5

সাম্প্রতিক সময়ে এত বড় জানাজা দেশবাসী দেখেনি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি দেওয়া হয়। একইসঙ্গে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au