সর্বশেষ

বিতর্কে নতুন মাত্রা, দীপিকাকে সমর্থন কাল্কি কোয়েচলিনের

  • 11:02 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- মাতৃত্বের পর গ্ল্যামারের দুনিয়ায় নিজের নিয়ম নিজেই লিখছেন বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন। ক্যামেরার সামনে দিনে আট ঘণ্টার বেশি নয়, এই এক ঘোষণাতেই যেন নড়ে গেছে বলিপাড়ার চেনা হিসাব-নিকাশ। শোনা যাচ্ছে, এই অনড় সিদ্ধান্তের জেরে চলতি বছরে হাতছাড়া হয়েছে একের পর এক বড় প্রজেক্ট। কেউ প্রশংসায় মুখর, কেউ আবার প্রশ্ন তুলছেন। ঠিক এই দ্বিধাবিভক্ত বলিউডের মাঝেই দীপিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে সমর্থনের কণ্ঠ তুললেন বলিউডের আরেক অভিনেত্রী কাল্কি কোয়েচলিন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সম্প্রতি নিজের আন্তর্জাতিক চলচ্চিত্র ‘হার সং’-এর শুটিং শেষ করেছেন কাল্কি। সেই কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ নিয়ে আক্ষেপ ঝরল তার কণ্ঠে।

কাল্কি মনে করেন, দীপিকা পাড়ুকোন কাজের সময়ের যে দাবি তুলেছেন, তা অত্যন্ত যৌক্তিক এবং সৃজনশীল কাজের জন্য জরুরি। এক সাক্ষাৎকারে দীপিকার কর্মঘণ্টার বিষয়ে কাল্কি বলেন, ‘বিদেশের ছবির শুটিংয়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো সেটে বাড়তি লোক থাকে না। ফলে কাজটা খুব দ্রুত, গোছানো এবং নিখুঁতভাবে শেষ হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির শুটিং সেটে সবসময়ই অপ্রয়োজনীয় ভিড় লেগে থাকে। এই শৃঙ্খলাটা আমাদের ওদের থেকে শেখা উচিত।’

অভিনেত্রী আরও বলেন, ‘এখানে শিফট ১২ ঘণ্টার হলেও দেখা যায় সময়মতো কাজ শুরু হয় না, আবার শেষও হয় না। কাজের পরিবেশ আনন্দদায়ক হওয়া খুব জরুরি। পরিবেশ সুস্থ থাকলে কাজের মানও ভালো হয়। আমরা বর্তমানে যে বিশৃঙ্খলার মধ্যে কাজ করি, তা সৃজনশীল কাজের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।’

তাই বলা যায়, সব বিতর্কের মাঝেও সময় যেন নিজের উত্তর নিজেই দিয়ে দিচ্ছে। মাতৃত্বের পর নিজের শর্তে কাজ করার সিদ্ধান্তে দীপিকা পাড়ুকোন যে একা নন, সেটা কাল্কির প্রকাশ্য সমর্থন তা স্পষ্ট করে দিল। কাজের সময় নয়, কাজের মান ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, এই বার্তাটিই বছর শেষে নতুন করে আলোচনার জন্ম দিল বলিউডে। সংশ্লিষ্টদের মতে, এই সমর্থন শুধু দীপিকার অবস্থানকেই নয়, ভবিষ্যতে শিল্পীদের কাজের পরিবেশ নিয়েও নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করতে পারে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au