বাংলাদেশ

শেষ শ্রদ্ধার আয়োজনে ঢাকায় বৈরী দুই দেশের সৌজন্য সাক্ষাৎ

  • 1:03 am - January 01, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। আজ বুধবার ঢাকায় জাতীয় সংসদে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মেলবোর্ন, ১ জানুয়ারী- খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সংক্ষিপ্ত করমর্দন ও কুশল বিনিময় রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের জন্য নির্ধারিত কক্ষে এই সৌজন্য বিনিময় হয়। ওই কক্ষে তখন উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

এগিয়ে গিয়ে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার ঢাকায় জাতীয় সংসদে

প্রত্যক্ষদর্শীদের মতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এগিয়ে গিয়ে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। অল্প সময়ের জন্য দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। ইসলামাবাদে অবস্থানরত এশিয়া ওয়ান নিউজের ব্যুরো প্রধান আনাস মল্লিক তাঁর এক্স হ্যান্ডলে এ ঘটনার কথা উল্লেখ করে লেখেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর এটাই দুই দেশের উচ্চপর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার জেরে দুই দেশের সম্পর্ক তীব্র উত্তেজনায় পড়ে। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ৭ মে ভোরে পাকিস্তানে প্রথম মিসাইল হামলা চালায় ভারত। পাল্টা জবাবে পাকিস্তানও মিসাইল ও বিমান হামলা শুরু করে। চারদিন ধরে পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

এমন প্রেক্ষাপটে ঢাকায় খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au