সর্বশেষ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ শিক্ষার্থী আটক

  • 5:52 am - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ শিক্ষার্থী আটক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনায় পাঁচজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে।

ডিবি সূত্র জানায়, দুপুরে শহরের একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের হিযবুত তাহরীরের প্রচারণার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

আটক হওয়া তরুণরা হলেন জাবের আল রাফিয়ান, সাকিবুল হাসান, শামীম হোসেন, ফাহমিদ হাসান ও মাহমুদুর রহমান। ডিবির দাবি, তারা সবাই ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে নিষিদ্ধ সংগঠনটির পোস্টার ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

ডিবি আরও জানায়, পোস্টার লাগানোর স্থানগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ শহরের বিভিন্ন জায়গা থেকে লাগানো পোস্টারগুলো সরিয়ে ফেলে। পাঁচজনকে আটকের সময় এবং পরে পুলিশ সদস্যদের পোস্টার খুলে নিতে দেখা যায়।

এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au