বাংলাদেশ

কী লেখা আছে তারেক রহমানকে লেখা মোদির চিঠিতে

  • 3:50 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় খালেদা জিয়ার প্রয়াণে সৃষ্ট শূন্যতাকে ‘অপূরণীয়’ আখ্যা দিয়ে মোদি বলেছেন, তাঁর আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও পথনির্দেশক হয়ে থাকবে।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দর্শনকে এগিয়ে নেবে এবং এর মধ্য দিয়ে ভারত–বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। তিনি এটিকে দুই দেশের সম্পর্কে ‘নতুন সূচনার’ সম্ভাবনা হিসেবেও উল্লেখ করেন।

খালেদা জিয়ার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। এরপর আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠানো হয়। বুধবার ঢাকায় সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদির চিঠি ও ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধনে মোদি লেখেন, খালেদা জিয়ার প্রয়াণের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি এবং খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করেন।

২০১৫ সালের জুনে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে মোদি লেখেন, তিনি ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন এবং দেশের উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

শোকবার্তায় বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাসজুড়ে বাংলাদেশের মানুষ যে শক্তি, মর্যাদাবোধ ও ঐক্যের পরিচয় দিয়েছে, তা স্মরণযোগ্য। অভিন্ন মূল্যবোধ ও গণতান্ত্রিক ঐতিহ্যের ভিত্তিতে দেশটি শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিঠির শেষাংশে মোদি তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে তাঁর প্রতি শুভকামনা জানান।

এই শাখার আরও খবর

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au