বিশ্ব

আতশবাজির আগুনে পুড়ল দেড়’শ বছরের গীর্জা

  • 9:10 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ভয়াবহ আগুনে পুড়লো আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চ। ছবি: এএনপি

মেলবোর্ন, ১ জানুয়ারি- নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নেদারল্যান্ডসের আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চ। প্রায় দেড়শ বছরের পুরোনো এই গির্জার বড় একটি অংশ আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, নতুন বছর বরণ উপলক্ষে ছোড়া আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন গির্জার পুরো কাঠামোতে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গির্জাটির ঐতিহাসিক চূড়া ধসে পড়ে এবং ছাদের একটি বড় অংশ ভেঙে যায়। আগুনের তীব্রতায় চার্চটির ভেতরের কাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের পরপরই প্রশাসন এলাকাটিতে জরুরি অবস্থা জারি করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঐতিহ্যবাহী স্থাপনাটির ক্ষয়ক্ষতি ব্যাপক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে নববর্ষের রাতে আতশবাজির আগুনে দেশটির হিলেগম ও গ্রোনিনগেন শহরেও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছর থেকেই নেদারল্যান্ডসে আতশবাজি নিষিদ্ধের আইন কার্যকরের কথা জানিয়েছে দেশটির প্রশাসন।

ভন্দেলপার্ক চার্চের এই অগ্নিকাণ্ডকে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও পুনর্গঠনে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au