খেলা

বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নীরবতা ভাঙল বিসিসিআই

  • 1:42 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- আইপিএল ২০২৬-এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্কে অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, এ বিষয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সম্প্রতি আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়। বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার খবর সামনে আসায় আইপিএল ২০২৬-এ মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এ বিষয়ে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশি খেলোয়াড়সহ সব বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেই সরকারের অনুমোদন বাধ্যতামূলক। এখনো সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি। আমরা সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব।

বার্তা সংস্থা আইএএনএস জানায়, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএল খেলতে নিষেধ করে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং সরকারি নির্দেশনা ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার আইপিএল অভিষেক হয়। এরপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

এর আগে ভারতের ধর্মগুরু দেবকিনন্দন ঠাকুর মুস্তাফিজকে দলে নেয়ায় কেকেআর ও দলটির সহ-মালিক শাহরুখ খানের সমালোচনা করেন। তার বক্তব্যে প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ উঠে আসে।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক রাজনৈতিক নেতা মনে করছেন, খেলাধুলাকে রাজনীতি ও কূটনৈতিক বিষয় থেকে আলাদা রাখা উচিত।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au