বাংলাদেশ

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার

  • 2:36 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, নিবন্ধনকারীদের মধ্যে বাংলাদেশ থেকে আবেদন করেছেন ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন। বাকি নিবন্ধনগুলো এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। লিঙ্গভিত্তিক হিসাবে পুরুষ ভোটার ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদানের পর তা ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এবারই প্রথম আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রথমে শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর। তবে আগ্রহ বাড়ায় এবং প্রবাসীদের অংশগ্রহণ আরও বাড়াতে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে নিবন্ধনের সময় বাড়িয়ে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত করার ঘোষণা দেয়।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিসর, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, তাইওয়ানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে অবস্থানরত বাংলাদেশিরা এই ব্যবস্থায় নিবন্ধন করছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

ইসি মনে করছে, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হলে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন আসবে।

এই শাখার আরও খবর

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন; ব্যাপক হতাহতের আশঙ্কা

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে…

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

মেলবোর্ন, ২৫ জুন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে…

স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল, জোড়া গোলে উজ্জ্বল ভিনিসিয়ুস

মেলবোর্ন, ২৫ জুন- বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের…

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au