সর্বশেষ

আইপিএলে মুস্তাফিজ ইস্যুতে বিতর্ক, শাহরুখের পাশে দাঁড়াল যারা

  • 3:41 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- আইপিএলের আসন্ন আসরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক তোপের মুখে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মালিক শাহরুখ খান।

৯ কোটি রুপিতে ফিজকে কেনার পর থেকে কিং খানকে শুনতে হয়েছে ‘দেশদ্রোহী’ ও ‘গাদ্দার’ তকমা। এবার শাহরুখের সমর্থনে মুখ খুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও একটি ইসলামিক সংগঠন।

ভারত ও বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ভারতের একটি মহলে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই অবস্থায় চড়া দামে মুস্তাফিজকে দলে নেওয়ায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপি নেতাদের নিশানায় পড়েছেন শাহরুখ।

উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি শাহরুখকে ‘গাদ্দার’ বলে অভিহিত করেছেন। এমনকি শিবসেনার মতো দলগুলো মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আল্টিমেটাম পর্যন্ত দিয়েছে। তাদের দাবি, মুস্তাফিজের উপার্জিত অর্থ ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

শাহরুখকে নিয়ে চলা এই নোংরা রাজনীতির বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে কংগ্রেস। দলটির নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সরাসরি বিসিসিআই এবং আইসিসি প্রধান জয় শাহর দিকে আঙুল তুলেছেন। প্রশ্ন ছোড়েন, খেলোয়াড়দের ‘পুল’-এ কে এই বাংলাদেশি খেলোয়াড়দের এনেছেন? বাংলাদেশি খেলোয়াড়দের কেনার সুযোগ করে দিয়েছেন কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহের এই উত্তরটা দেওয়া উচিত। ক্রিকেটারদের কেনাবেচার জায়গায় বাংলাদেশি খেলোয়াড়দের রাখা হল কেন? উনিই তো আইসিসি প্রধান এবং ওনার হাতেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত থাকে।

অন্যদিকে, কংগ্রেস নেতা মণিকম টেগোর মনে করেন, শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলা মানে ভারতের বহুত্ববাদকে আক্রমণ করা। বলেন, ঘৃণার দ্বারা জাতীয়তাবাদকে ব্যাখ্যা করা যায় না।

এছাড়াও মুস্তাফিজ ইস্যুতে ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর শাহরুখকে নিয়ে সমালোচনা করেন; আর তারই জবাব দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ। বলিউড তারকার পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, শাহরুখ খান একজন খেলোয়াড়কে কিনেছেন। সিনেমা ও খেলার জগতে কোনো সীমানা থাকে না। শাহরুখ ও সালমান খান সবচেয়ে বেশি সমাজসেবা করে থাকেন। তাই দেবকীনন্দন ঠাকুরের বিরুদ্ধে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করা উচিত।

৯ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে কার্যত বিপাকে শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স-কেকেআর। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ এও মনে করছেন, এবারের নিলামে মুস্তাফিজকে ৯ কোটিতে কেনায় এমন অস্থিরতা তৈরি হয়েছে। তবে এই পুরো বিতর্ক নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au