বাংলাদেশ

বাংলাদেশে শৈতপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

  • 4:16 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বাংলাদেশে শৈতপ্রবাহের পূর্বাভাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বছরের শুরুতেই বাংলাদেশে শীতের দাপট স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী এক মাসে এই শীত আরও তীব্র আকার নিতে পারে এবং দেশের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানুয়ারি মাসজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকায় জনজীবনে বাড়তি ভোগান্তির শঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়া অফিসের এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। এসব শৈত্যপ্রবাহের সময় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক সীমার মধ্যেই থাকার কথা থাকলেও কুয়াশা ও আর্দ্রতার কারণে শীতের অনুভূতি অনেক বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কোনো কোনো দিন ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যার ফলে সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তবে জানুয়ারি মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, শীতকালে তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার নিচে নামলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

এদিকে শীতের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

সব মিলিয়ে জানুয়ারি মাসজুড়ে শীতের প্রকোপ থেকে সহসা স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে শৈত্যপ্রবাহপ্রবণ এলাকায় শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au