বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ব্যবহারকারীদের ২০% এআই কনটেন্ট দেখাচ্ছে ইউটিউব

  • 4:34 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ইউটিউবের অ্যালগরিদম নতুন ব্যবহারকারীদের কাছে যে ভিডিওগুলো দেখার সুপারিশ করছে, তার ২০ শতাংশেরও বেশি নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট বা ‘এআই স্লপ’। এমন তথ্য উঠে এসেছে গবেষণায়।

ভিডিও এডিটিং প্রতিষ্ঠান ক্যাপউইং (Kapwing) পরিচালিত এ গবেষণায় বিশ্বের প্রতিটি দেশের শীর্ষ ১০০টি করে মোট ১৫ হাজার জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করা হয়।

এতে দেখা যায়, অন্তত ২৭৮টি চ্যানেল পুরোপুরি এআই স্লপ কনটেন্টে ভরা। এসব চ্যানেলগুলোকে সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৩ বিলিয়নের বেশি ভিউ এবং ২২ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব কনটেন্ট থেকে বছরে প্রায় ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় হচ্ছে।

গবেষকরা একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেখেন, সুপারিশ করা প্রথম ৫০০টি ভিডিওর মধ্যে ১০৪টিই ছিল এআই কনটেন্ট। পাশাপাশি, ওই ভিডিওগুলোর এক-তৃতীয়াংশকে ‘ব্রেইনরট’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়, যেখানে মূলত দর্শকের মনোযোগ থেকে আয় করাই প্রধান লক্ষ্য।

গবেষণায় আরো বলা হয়, এসব এআই চ্যানেল বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। স্পেনে প্রায় ২ কোটি মানুষ ট্রেন্ডিং এআই চ্যানেল অনুসরণ করেন, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক। যুক্তরাষ্ট্র, মিসর, ব্রাজিল ও ভারতের মতো দেশেও এ ধরনের কনটেন্ট দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর নিম্নমানের কনটেন্টের বিস্তার একটি নতুন কিন্তু দ্রুত বেড়ে ওঠা শিল্পের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মানব সৃজনশীলতার চেয়ে অ্যালগরিদমই বেশি ভূমিকা রাখছে।

এ বিষয়ে ইউটিউবের একজন মুখপাত্র বলেন, জেনারেটিভ এআই একটি টুল মাত্র। কনটেন্ট যেভাবেই তৈরি হোক না কেন, ইউটিউব ব্যবহারকারীদের উচ্চমানের কনটেন্ট সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ এবং নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au