সর্বশেষ

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই

  • 5:23 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
চাপের মুখে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রতিনিধি হিসেবে খেলছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের বিভিন্ন মৌসুমে নিজের কাটার আর নিয়ন্ত্রিত বোলিং দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে আসন্ন আইপিএল মৌসুমে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সম্প্রতি ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামে। এই আন্দোলনের প্রেক্ষাপটেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, দেশজুড়ে সৃষ্ট বর্তমান অস্থির পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছাড়ার নির্দেশ দিয়েছে। তিনি জানান, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর কলকাতা তাদের পছন্দ অনুযায়ী বিকল্প কোনো ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে এবং এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে।

শনিবার বিসিসিআই কর্মকর্তারা ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বৈঠকে বসছেন। সেই বৈঠকের আগেই গণমাধ্যমে মুস্তাফিজ ইস্যু নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের স্কোয়াড ঘোষণার প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া বলেন, ১১ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এই সিরিজের জন্য নির্বাচকদের সঙ্গে আলোচনা শেষে বিকেলেই দল ঘোষণা করা হবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিষয়টি সংবেদনশীল হলেও বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো সরকারি নির্দেশ এখনো আসেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় এবং সেই কারণে মুস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে কোনো বাধা থাকার কথা নয়।

সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক চাপ ও আন্দোলনের প্রভাব পড়ল মাঠের ক্রিকেটেও। শেষ পর্যন্ত মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকে তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au