সর্বশেষ

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা ও ছেলে গ্রেপ্তার

  • 7:32 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা ও ছেলে গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে ফয়সাল হোসেন শাকিল (২১)কে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জেলা পুলিশ সুপার রবিউল হাসান শনিবার (৩ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহরাস্তি থানা পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম এলাকায় উদ্দিন বেপারীর বাড়ি, আলমগীর হোসেনের পূর্বের দোয়ারী চৌচালা টিনশেড ঘরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই তথ্য যাচাইয়ের জন্য কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম। অভিযানের সময় আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম এবং ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেফতার করে শাহরাস্তি থানার হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, মোবাইল চুরি হওয়ার অভিযোগে তারা আলমগীর হোসেনের ঘরে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে ঘরের পুরনো গিটারের মধ্যে পিস্তল দেখতে পান। বিষয়টি আরও সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেন যে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানায় লুট হওয়া পুলিশের।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার রুজু প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au