সর্বশেষ

ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলায় বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা

  • 9:04 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলায় বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ ঘটে এমন স্থানের মধ্যে সামরিক স্থাপনাগুলোও রয়েছে। এই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনার পর ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মাদুরো বলেন, এই হামলা ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে পরিচালিত হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তারা ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের দ্বারা সংঘটিত অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রতিবাদ, নিন্দা ও প্রত্যাখ্যান জানাচ্ছে।

সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, তাঁর জানালার কাঁচ কাঁপছিল। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারাকাসে অবস্থানরত সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমানের শব্দও শুনতে পান। তবে বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি কুণ্ডলীর নিচে কমলা আভা দেখা যায়, আর অন্যটির নিচে আগুনের আলোর ঝলকানির সঙ্গে বিকট শব্দ শোনা যায়।

সিবিএস নিউজ জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত ছিলেন। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রাম্প ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তা ধ্বংস হয়েছে। তবে তিনি স্পষ্ট করেননি, এটি সামরিক বাহিনী পরিচালিত ছিল নাকি সিআইএয়ের অভিযানে। হামলার সুনির্দিষ্ট স্থানও তিনি উল্লেখ করেননি; শুধু বলেন, এটি উপকূলীয় এলাকায় ঘটেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক সামরিক অভিযান হিসেবে বিবেচিত হতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au