বিশ্ব

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

  • 9:20 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পরিসরের সামরিক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও ব্যাপক অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কীভাবে তাদের আটক করা হয়েছে কিংবা বর্তমানে তারা কোথায় আছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

বিবৃতিতে ট্রাম্প আরও জানান, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া তথ্যে মার্কিন কর্মকর্তারা জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স আটক করেছে। ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট হিসেবে পরিচিত। তবে ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, বিস্ফোরণের তীব্রতায় তার জানালার কাঁচ কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় আকাশে সামরিক বিমানের শব্দও শোনা যায় বলে জানান কারাকাসে অবস্থানরত সাংবাদিকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে শহরের বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কোথাও কমলা রঙের আলো, কোথাও আগুনের ঝলকানির পর বিকট শব্দ শোনা যায়। রয়টার্স জানায়, ভোর রাত ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে কারাকাসজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর শহরের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে কয়েক মাস ধরে দেওয়া হুমকির পরই কারাকাসে এই হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, রাজধানী ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র সরকার নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণাও করেছিল। সাম্প্রতিক এই অভিযানের মধ্য দিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সরাসরি স্থল অভিযান বাস্তবায়িত হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au