সর্বশেষ

নিজ শিকড়ের স্মৃতি নিয়ে নতুন বছরের পোস্ট হৃতিক রোশনের

  • 9:49 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- শনিবার সকালে কিছু ছবি শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’ মুহূর্তেই তা ভাইরাল হয় এবং উঠে আসে প্রশ্ন-হৃতিকের বাঙালি যোগ কোথায়?

১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া হৃতিকের বাঙালি শিকড় তাঁর দাদি ইরা রোশনের (জন্মনাম ইরা মৈত্র) মাধ্যমে। তরুণ বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতে গিয়ে সংগীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই ছেলে রাকেশ ও রাজেশ। স্বামীর অকালমৃত্যুর পর ইরাই পরিবারকে আগলে রাখেন এবং পরে মুম্বাইয়ে নতুন জীবন শুরু হয় রোশন পরিবারের।

হৃতিকের শৈশবে দাদি ইরার ভূমিকা ছিল গভীর। ‘ডুগগু’ ডাকনাম, মাছভাতের স্বাদ, আদর-শাসন সবই তাঁর স্মৃতিতে গাঁথা। দাদিকে তিনি ডাকতেন ‘ঠামি’। যদিও বাংলা শেখা হয়নি, তবু কলকাতা ও দাদির স্মৃতি আজও তাঁকে টানে। কাকতালীয়ভাবে হৃতিকের প্রথম স্টেজ পারফরম্যান্সও হয়েছিল কলকাতায়। ২০০৫ সালে ইরা রোশনের প্রয়াণের পর সেই শৈশবের আশ্রয় হারান তিনি। আর নতুন বছরের শুরুতে দেওয়া পোস্টে যেন আবার ফিরে গেলেন সেই স্মৃতিতেই।

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে…

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাব স্থগিত রাখতে আহ্বান ট্রাম্পের

মেলবোর্ন, ৮ জুন-  উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ…

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au