বিশ্ব

হামলার পর নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করছে ভেনেজুয়েলা

  • 11:51 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
হামলার পর নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করছে ভেনেজুয়েলা

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি বলেন, হামলার ফলে রাজধানীর একাধিক এলাকায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক বিবৃতিতে ভ্লাদিমির পাদ্রিনো অভিযোগ করেন, গভীর রাতে চালানো এই হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করছে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেশটি প্রতিরোধ করবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেন ট্রাম্প। তবে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা। পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে। কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশে হামলার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের ‘ঔপনিবেশিক’ যুদ্ধ ও সামরিক আগ্রাসন বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au